1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে

ট্রাম্পের পোস্টে ফের ‘বিভ্রান্তিকর’ লেবেল সেঁটে দিল টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ Time View

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন হোয়াইট হাউসে। নিজের শারীরিক অবস্থা নিয়ে গতরাতে ট্রাম্পের করা একটি টুইটে ‘বিভ্রান্তিকর তথ্যের’ লেবেল সেঁটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ট্রাম্প ওই টুইটে করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি (রোগ প্রতিরোধ ব্যবস্থা) তৈরি হয়েছে জানিয়ে লিখেছেন, ‘গতকাল হোয়াইট হাউসের চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ প্রত্যয়ন পেয়েছি। ফলে আমি আর এটাতে (করোনায়) আক্রান্ত হবো না এবং কাউকে সংক্রমিত করবো না। এটা জেনে খুব ভালো লাগছে।’

কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের এমন দাবি না মেলায় টুইট বার্তায় দেয়া তার তথ্যকে বিভ্রান্তিকর অভিহিত করে সে সম্পর্কে সচেতন করতে সেখানে টুইটার কর্তৃপক্ষ লেবেল সেঁটে দিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এর আগেও ট্রাম্পের বেশ কিছু টুইটে এমন লেবেল দেয়া হয়েছিল।

ট্রাম্পের ওই টুইটার গোপন করে টুইটার কর্তৃপক্ষ সেখানে লিখেছে, ‘কোভিড-১৯ নিয়ে ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সংক্রান্ত টুইটার নীতিমালা লঙ্ঘন করেছে এই টুইট। তবে জনমানুষের আগ্রহের কথা বিবেচনায় টুইটটি একেবারে মুছে দেয়া হয়নি।’ তাই লেবেলের পাশে ভিউ অপশনে টুইটটি পড়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণের তথ্য নিয়ে রহস্য করছে হোয়াইট হাউস। এতে ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকেও হিমশিম খেতে হচ্ছে। ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কি না, হোয়াইট হাউসের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved