1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে টিআইবি ও সনাকের মানববন্ধন ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ বিলবোর্ড ঝুলিয়েও নিজেই যখন পাউবোর ‘দুর্নীতির গডফাদার’! রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু ঐ হারামি বন্ধু আমার বউ নিয়ে পালাইছে, আমি ওর বউ বিয়ে করে আনছি! মতিঝিল শাপলা চত্বরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গু*লি করে ১৭ হাজার ডলার ছি*নতাই! বরগুনা কেওরাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন?

নির্বাচনে অংশগ্রহণের নামে নাটক করছে বিএনপি : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২৯ Time View
আজ রোববার বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করছে; জেতার জন্য নয়, অভিযোগ করার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নেয়।

রাজধানীর বনানী কবরস্থানে আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বনানী কবরস্থানে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে, গতকাল শনিবার জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন ছিল। দুটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। বিএনপি কারচুপি ও এজেন্টদের হয়রানির অভিযোগ এনে এ নির্বাচন বয়কট করে ও ফল প্রত্যাখ্যান করে।

এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved