1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত

ব্যালন ডি’অর স্বপ্নের দলের মনোনয়নে রাইট উইংয়ে মেসি, লেফটে রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ Time View

করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার দিতে পারেনি ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তবে ব্যালন ডি’অরের স্বপ্নের দলের নতুন এক প্রকল্পে নেমেছে কর্তৃপক্ষ।

যেখানে ইতোমধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।

এরই লক্ষ্যে আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। যেখানে রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। আর লেফট উইংয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ডের মূল স্ট্রাইকারের ভূমিকায় অন্য অনেকের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদো নাজারিও।

ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল। আগামী ১৭ ডিসেম্বর এই স্বপ্নে একাদশটি ঘোষণা করা হবে।

নিচের আক্রমণভাগের তিন ক্যাটাগরির মনোনয়নপ্রাপ্তদের নাম দেওয়া হলো:

রাইট উইং: বেকহ্যাম, জাইরজিনহো, বেস্ট, কিগান, ইতো, ম্যাথিউস, ফিগো, মেসি, গ্যারিঞ্চা, রোবেন।

লেফট উইং: ব্লোকহিনে, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দাজিস, রোনালদিনহো, গিগস, রুম্মেনিগ্গস, অঁরি, স্তোইছকভ।

সেন্টার ফরোয়ার্ড: বার্গক্যাম্প, গার্ড মুলার, ক্রুইফ, রোমারিও, ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, কোচিস, জর্জ ইউয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved