1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির

জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১১৩৩ Time View
বস্ত্র বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে, সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য।

বুধবার (২১ অক্টোবর) আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সিটি মেয়র নাছির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা হয়েছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায়।

উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নবুয়ত আরা সিদ্দিকী রকি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবু সুফিয়ান, লোকনাথ মন্দির শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি আলোকেশ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী, ইউনিট আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ সাবু, জাফরিন সুলতানা পম্পি, আহসান উল্লাহ খোকন, ছাত্রলীগ নেতা সৈকত দাশ, নূর মোস্তফা কামাল, টিংকু দেব রায়, অঞ্জন দে, বিপ্লব গুপ্ত, রাজীব দত্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved