1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

‘বীরগাঁথা’ ডাঃ ক্যাঃ এম,এ,সালাম আকন্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৫১ Time View

অকুতোভয় এক মুক্তি যোদ্ধার নাম ‘শাহাবুদ্দিন’
যুদ্ধক্ষেত্র ইজ্জতপুর ব্রিজ এলাকা
ব্রিজের পাশে পাক হায়েনার ক্যাম্প।

রাতের অন্ধকারে আক্রমন করল মুক্তিযোদ্ধারা
চারদিক থেকে
শুরু হল গোলাগুলি।

চলল রাতভর!
ফায়ার করতে করতে
ক্যাম্পের কাছে চলে এল
এই অকুতোভয় যোদ্ধা!

তার দুচোখে প্রতিশোধের আগুন!
স্বপ্ন শুধুই ‘স্বাধীনতা’
আচমকা একটি গুলি তার
বক্ষ ভেদ করলো!

এক বুক স্বপ্ন লুটিয়ে পড়ল
পারুলী নদীর কাঁদায়
সঙ্গীরা নিরুপায়! পিছু হটল
পড়ে রইল মুক্তির সারথী।

১৪ই ডিসেম্বর ষাঁড়াসী আক্রমনে
ক্যাম্প গুটিয়ে পালাল হায়েনা
উদ্ধার হল শাহাবুদ্দিনের লাশ
জানাজা হল পঁচার বাপের বাড়ী।

আমিও ছিলাম সেই জানাযায়
সাত আটজনের মাঝে একজন
হায়েনারা পালাচ্ছে!
দেশ স্বাধীনতার দ্বারপ্রান্তে।

মনে হল, তার গায়ের
রক্তাক্ত শার্ট উড়ছে হাওয়ায়
স্বাধীনতার পতাকা হয়ে
গায়ে তার কাঁদা মাটির সোঁদাগন্ধ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved