1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪৯৪ Time View

আমাদের ইউক্যালিপটাস
_______________________
ফারিহা শারমিন
—————-

তোমার আমার সেই ইউক্যালিপটাস গাছ
কখনো বৃদ্ধ হবে না!
কেন হবে বলতো?
যেদিন সে প্রথম আমাদের দেখেছিল,
সবে তখন তার তারুণ্য,
আমাদের অট্টহাসিতে সে মুখরিত হয়ে
পাতাগুলো ঝিরঝির করে নাড়াতো,
আর ভাবতো হয়তো
‘এই দুই পাগল এর সাথেই আমি বৃদ্ধ হব’.

যেদিন তোমাকে বলেছিলাম তোমার জন্য
আমার মন কাঁদে, সেদিন এই গাছ টাও নীরবে কেঁদেছিল, আর ভেবেছিল আমাদের মিলন কবে হবে! 🥺

আমাদের যাত্রা টা দীর্ঘায়িত করার সুযোগ টা
যেদিন হাতছাড়া হলো,

সেদিন ইউক্যালিপটাস গাছটার কাছে গিয়ে
আমি বলে এসেছি,
“যেখানে হৃদয় নিংড়ানো ভালোবাসার কোন দাম নেই, সেখানে তুমি কোন প্রানের স্পন্দনে দোলায়িত হবে প্রতিদিন! ”

সেদিন আমার কথা শুনে গাছটা তার স্পন্দিত পাতাগুলোকে থামিয়ে দিয়ে দিল।

এখন আর সে কখনো আমাদের জন্য অপেক্ষা করবে না, আমাদের দুজনার শত স্বপ্নগুলোকে নিজের বুকের মাঝে জব্দ করে স্থির দাঁড়িয়ে থাকবে সারাজীবন!

আমাদের জন্য তার অপেক্ষার পালা শেষ! 😞

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved