1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

মায়ের কাছে নালিশ করায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৪৬৬ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী:

পটুয়াখালীর দশমিনায় আপন ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মন্নান ফকির (৬৫) ওই গ্রামের মৃত. আকতার ওরফে আনজর আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ফারুক একই বাড়ির শাহজাহানকে গালিগালাজ করে। বিষয়টি মন্নান নিজ ঘরে বসে তার মায়ের কাছে জানায় এবং ফারুক যেন কারো সঙ্গে খারাপ আচরণ না করে সে জন্য অন্য ভাইদেরকে জানিয়ে ফারুককে শাষাতে হবে বলে প্রকাশ করে। ফারুক এ কথা শুনে ছুরি নিয়ে দৌঁড়ে মন্নানের ঘরে প্রবেশ করে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে। বাড়ির লোকজন ও স্থানীয়রা মন্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার শামসুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহতের ছোট ভাই ফারুককে আটক করা হয়েছে। নিহতের ছেলে রাসেল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved