1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

ধামরাইয়ে পুলিশ কর্মকর্তার উদ্যোগে ২০ নারী পেলেন সেলাই মেশিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩১১ Time View

মোঃ মোজাম্মেল হোসেন ধামরাই:

ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের ২০ জন সুবিধাবঞ্চিত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ০৮ আগস্ট মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশের এসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার ধামরাইয়ের কৃতি সন্তান শহিদুল ইসলামের উদ্যোগে কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন এসএসটিএস এর সহযোগিতায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আওলাদ হোসেনের বাড়ির আঙ্গিনায়, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সেলাই মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কুয়েত ভিত্তিক সামাজিক সংগঠন এসএসটিএস এর কান্ট্রি প্রধান ডাঃ সায়েদ সাবরি রাঘাব আলী, আলোকিত যাদবপুর সংগঠনের কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি।

উল্লেখ্য, এই পুলিশ কর্মকর্তা করোনা মহামারীর শুরু থেকেই ধামরাই সহ বিভিন্ন এলাকায় অসহায়-দুস্থ মানুষের কল্যাণে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved