1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত

রূপগঞ্জে সংযোগ সড়কে বাঁধা “বালুর পাইপ”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ Time View

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ (কালী) এলাকায় দুই এলাকার সংযোগ সড়কে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি বালুর পাইপ।
রাস্তার উপর বালুর পাইপ থাকায় স্কুলের কোমলমতি শিশুসহ এলাকাবাসীর প্রায় সহস্রাধিক মানুষ পড়ছে বিপাকে।
অভিযোগ উঠেছে মাত্র ৫০০ মিটারের এই রাস্তার উপর বালুর পাইপ বসানোর ফলে এলাকাবাসী গত ১ যুগ ধরে চলাচল করতে পারেনি। শত চেষ্টা করেও পাওয়া যায়নি রাস্তার সুফল। এলাকাবাসীর অভিযোগ বালুর পাইপের কারনে এ রাস্তায় লোক চলাচল করতে পারেন না। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানান রাস্তায় উপর পাইপের কারনে কালী এলাকা ঘুরে স্কুলে যেতে হয়। একসময় রাস্তা সংস্কারের পর টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী এ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। রাস্তার উপর যখন পাইপ বসিয়ে বালুর ব্যবসা শুরু করে তখন থেকেই এরাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার পাশের কয়েকটি পরিবারের অভিযোগ রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় পরিবারের সদস্যদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার উপর পাইপ থাকার কারনে ইসলামবাগ এলাকার লোকজন হাসাননগর এলাকায় যেতে পারেন না।
দুর্ভোগের বিষয়ে ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন রাস্তা সংস্কার করা হয়েছিল এখন পাইপ থাকায় সমস্যা হচ্ছে তবে পাইপ সরিয়ে নিলে রাস্তা মেরামতের দরকার। পাইপ থাকায় কাজ করা সম্ভব হয় না। রাস্তা পাকার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved