1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১)

বরগুনায় গরু চুরি করায় তিন ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩২১ Time View

বরগুনা, তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলীতে একটি মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় কথা উল্লেখ করে মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ওই তিন নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তালতীল উপজেলা ছাত্রদল।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অধিবাসী ও উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা জানান, সোমবার (২২ আগস্ট) রাতে তালতীল উপজেলার লাউপাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ওই তিন ছাত্রদল নেতা। এজন্য তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

যদিও বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন। তিনি বলেন, ওই তিন ছাত্রদল নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তিনি শুনেছেন। তবে এর আগেই দলীয় কর্মকাণ্ডে সরব না থাকা ও মুরুব্বিদের অসম্মান করার কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১০ আগস্ট আমরা ওদের অব্যাহতি দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করি। কিন্তু এটা প্রকাশ করতে আমাদের বিলম্ব হয়েছে। আমরা ২২ আগস্ট রাতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। কিন্তু ততক্ষণে ওদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে।

১৮ বছরের কম বয়স হওয়ায় ছাত্রদলের পদ থেকে অব্যাহতি দেয়া ওই তিন নেতার নাম পরিচয় প্রকাশ করা হয়নি এই নিউজে। আর অভিযুক্ত এই তিন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তালতলী উপজেলার লাউপাড়া এলাকার বাসিন্দা খলিল বলেন, সোমবার রাতে আমার গোয়াল থেকে একটি গরু চুরি করে ওই তিন ছাত্রদল নেতা গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা গুরুসহ তাদেরকে ধরে ফেলেন এ ঘটনাটি এলাকায় বেশ জানাজানি হয়েছে। ঐ তিনজন আমাদের একই এলাকার বাসিন্দা। তাছাড়া ওদের বয়সও কম। এজন্য আমরা থানায় অভিযোগ করিনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে।

তালতলী উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গরু চুরি ঘটনা জানাজানি হওয়ার পরপরই তড়িঘড়ি করে ব্যাকডেটে ওদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে ওরা গরু চুরি করে ধরা খাওয়ার কারণেই দল থেকে অব্যাহতি পেয়েছেন। তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পর্যটকদের মারধর ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved