1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা

দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই– এমপি আসম ফিরোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৯ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীর উপস্থিতিতে বাউফল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি।

তিনি তার বক্তব্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পেতাম না। তিনি ১৫ ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে আরও বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির মোল্লা প্রমুখ।

সারাদিনব্যাপী শোক দিবস পালন অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের জন্য হামদ ও নাথ, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা, কবিতা আবৃতি ও গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved