1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

কাহালুর ট্রাক চাপায় প্রান হারালেন নববিবাহিত যুবক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৯৬ Time View

মোছাঃ শারমিন আক্তার বগুড়া প্রতিনিধিঃ

অদ্য ইং ২৯/০৮/২৩ তারিখ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া -নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার বারমাইল গার্ডেন ভিউ এর সামনে সান্তাহার টু বগুড়া রোডে সড়কে অজ্ঞাতনামা একটি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক জাকারিয়া মন্ডল (২০) ঘটনাস্থলে গুরুতর আহত হন, স্হানীয় জনগন উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে, হাসপাতালে জাকারিয়া কে মৃত ঘোষনা করে হাসপাতাল কর্তৃপক্ষ । মৃত জাকারিয়া মন্ডল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মন্ডলের পুত্র।
কাহালু থানা পুলিশ জানান, মৃত জাকারিয়া মন্ডল কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের
এবিসি টাইলস কারখানাতে চাকরি করেন। সকালে নিজ বাড়ি হতে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, যার নম্বর জয়পুরহাট-হ-১৪-৫১৫৯ যোগে এবিসি টাইলস কারখানায় আসার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
নিহতের পরিবার আত্মীয়-স্বজন উক্ত দুর্ঘটনা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা করিবে না মর্মে জানাইলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করিয়া ইসলামী শরীয়ত মোতাবেক দাফন কাফনের জন্য মৃত জাকারিয়া মন্ডল এর লাশ তার চাচা মোঃ সিরাজুল ইসলামের নিকট হস্তান্তর করেন থানা পুলিশ ।পারিবারিক সুত্রে জানা যায় গত ২৮ আগষ্ট জাকারিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এ নিয়ে এলাকায় নিজ বাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাহালু থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved