1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি :

জগন্নাথপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদিকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

“জগন্নাথপুরে আ,লীগ নেতার বিরুদ্ধে নদী দখলের অভিযোগ ” শিরোনামে একটি সংবাদ গত ৩১ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার জাতীয় ও স্থানীয় প্রিন্ট অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়। এরই জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছমির উদ্দিন এই দিন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদিকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেছেন। এরই পরিপেক্ষিতে এই হুমকির প্রতিবাদে ১ লা সেপ্টেম্বর বাদ জুম্মা জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে অত্র প্রেসক্লাব এর সভাপতি  আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া’র পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)    এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সদস্য রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর সিনিয়র সদস্য হুমায়ূন কবির, জগন্নাথপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সহ- সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ,  জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ মোঃ আলী হোসেন, তথ্য সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিবাজ আওয়ামীলীগ নেতা কর্তৃক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদিকে দেখে নেওয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং  এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved