1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান !

বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষককে ধারালো ছুরির আঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১৭ Time View

মোছাঃ শারমিন আক্তার, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা , এদিকে তার পিতা সন্তানের খুনের খবর পেয়ে বাবার মৃত্যু হয়েছে
জানা যায়
শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নএর অন্তরগত সাবরুল এলাকার সাবেক মেম্বার এর ছেলে মো: পারভেজ আলম( ৪৮) কলেজের এক প্রভাষককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ৷ এছারা ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার বেলা আনুমানিক এগারোটার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এমন ঘটনা ঘটেছে ৷

নিহত পারভেজ আলম সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মেম্বারের ছেলে এবং কৈচর বিএম কলেজের প্রভাষক ৷ এদিকে
সন্তানের মৃত্যুও খবর পেয়ে বৃদ্ধ পিতা স্ট্রোক করেন , পরে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন।

নিহতের স্বজনরা জানান, পারভেজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপর এলাকায় সিএনজি চালিত অটোতে থাকা কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জীবন বাঁচাতে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে পারভেজ। তখন হামলাকারীরা তাকে ধাওয়া করে নৃশংসভাবে কুঁপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পারভেজের ডান হাত শরীরের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ সময় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। খুনিদের ধরতে পুলিশের একাধিক মাঠে টিম কাজ করছে।
বাবা ছেলের এমন আকষ্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved