1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায়: ১২ জনের ১০ বছর, ৪ জনের ৭ বছর সাজা: ৩ জনের বেকসুর খালাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৪ Time View

আরিফ হোসেন মোল্লা, বরগুনা

বরগুনায় চাঞ্চল্যকর সুজন হৃদয় হত্যা মামলায় জড়িত ১৯ শিশুর রায় আজ ঘোষণা করেন আদালত। বরগুনা জেলা কারাগারের সেফহোম থেকে ১৬ শিশুকে সকাল ৯টায় আদালতে হাজির করা হয়। বাকি ৩ শিশু জামিন নিয়ে পলাতক রয়েছে। বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

বরগুনা আলোচিত হৃদয় হত্যা মামলার শিশু আদালত বিভিন্ন মেয়াদে ১৬ জনের সাজার রায় ঘোষণা করেন। ১০ বছর মেয়াদে ১২ জন আসামীরা হলেন ইউনুছ কাজী ওরফে ইউনুছ, মো: রানা আকন, মো: ইমন হাওলাদার, মো: জুয়েল কাজী, মো: নয়ন হাওলাদার (পলাতক), মো: সজিব (পলাতক), নাজমুল শিকদার, রাইয়ান বিন অন্তর ওরফে অন্তর, সিফাত ইসলাম (পলাতক), মো: মোশারেফ, মো: সাইফুল মৃধা, মো: রাব্বি। ৭ বছর মেয়াদে ৪ জন আসামীরা হলেন মো: সাগর গাজী, মো: সাইফুল কাজী, সোহাগ কাজী, মো: ফাইজুল ইসলাম।
৩ জন আসামীকে বেখসুর খালাস দেয়া হয়েছে। এরা হলেন মো: শফিকুল ইসলাম, মো: নাঈম কাজী, মো: রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল।
সুজন হৃদয় বরগুনা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেয়। ২০২০ সালের ২৫ মে ঈদের দিন সে বন্ধুদের সঙ্গে সদর উপজেলার গোলবুনিয়া নামক বাজার সংলগ্ন পায়রা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে নদী তীরে বসা নিয়ে বন্ধুদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে বন্ধুরা তাকে পিটিয়ে যখম করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় হৃদয়ের মা ফিরোজা বেগম বরগুনা থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved