1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা

আমতলীতে গোলাম সরোয়ার টুকুর বিশাল শোডাউন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬১ Time View

মোঃ মনিরুল ইসলাম (বরগুনা) জেলা প্রতিনিধি:

বরগুনা-১,সংসদীয় আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু আমতলীতে জনসংযোগ করেছেন।
বুধবার সকাল ১০টায় আমতলী ফেরীঘাটে গোলাম সরোয়ার টুকুর আগমনে হাজার হাজার নেতাকর্মীর সকাল
থেকে তাকে বরন করার জন্য অধীর আগ্রহে ছাএলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অপেক্ষমান করতে দেখা যায়।
ফেরীঘাট থেকে নেতা কর্মীরা মনোনয়ন প্রত্যাশী তাদের প্রিয় নেতা গোলাম সরোয়ার টুকুকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ‘শ্লোগান দিয়ে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে বরন করেন।হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে পুরান বাজার হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁধঘাট চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এসময় পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন । এছাড়া ও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মুহসিন সাবেক চেয়ারম্যান চাওড়া ইউপি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, উপজেলা ছাএলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মতিন খান, ছাএলীগ নেতা রাইসুল ইসলাম অপিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে আমতলীর উপজেলার সাবেক সাংসদ নিজাম উদ্দিন আহমেদ তাং, সাবেক সাংসদ মজিবুর রহমান তাং ও আমতলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি কিংবদন্তী নেতা মরহুম জি এম দেলওয়ার হোসেন এর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে
গোলাম সরোয়ার টুকু বলেন, আমি ছাএ রাজনীতি থেকে উঠে আসছি স্কুল,কলেজ ছাএলীগের সভাপতি ছিলাম, ,বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি।তারপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও বলেন,আওয়ামীলীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন,সেই উন্নয়নের ধারা বজায় রাখতে, নৌকার কোন বিকল্প নেই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কার মনোনয়ন দেবেন ইনশাল্লাহ! আমরা তার হয়ে কাজ করব।আপনাদের সকলের দোয়া কামনা করছি।জয় বাংলা’ জয় বঙ্গ বন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved