1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ। আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকল পূজা কমিটির করণীয় বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলা পুলিশের সকল ইউনিট পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার সার্বক্ষণিক কাজ করবে বলে জানান এবং এই উৎসব সবাই মিলে উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, ডিআইও-১ মোঃ আনোয়ার জাহিদ, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারন সম্পাদক বিমল বনিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved