1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান !

মা ইলিশ প্রজনন রক্ষার্থে সাংবাদিকের হাতে লিফলেট তুলে দিয়ে নৌ পুলিশের কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩০৫ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ প্রধান প্রজনন মৌসুমে পটুয়াখালীর বাউফল উপজেলার অন্তর্ভুক্ত তেতুলিয়া নদীতে মা ইলিশ প্রজনন রক্ষার্থে কালাইয়া নৌ পুলিশ জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন।

সোমবার (৯ই অক্টোবর) বেলা ১১টার দিকে কালাইয়া বন্দর বাজারে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্স প্রথমে অনুসন্ধানী সাংবাদিক শেখ এম জাফরান হারুন এর হাতে জনসচেতনতা মূলক লিফলেট তুলে দিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।

পরে বাজারে সকল মাছ ব্যবসায়ী, মাছের আড়ৎদার, সকল পর্যায়ের ব্যবসায়ী সহ সকল পর্যায়ের মানুষদের হাতে লিফলেট তুলে দিয়ে নৌ পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম চালান।

এবিষয়ে কালাইয়া নৌ পুলিশের এসআই মোঃ শহিদুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ ইং ১২ই অক্টোবর-২রা নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই মা ইলিশ রক্ষার্থে সকল পর্যায়ের মানুষদের সচেতনতা বৃদ্ধিকল্পে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কার্যক্রম করেছি এবং তেতুলিয়া নদীতে মা ইলিশ প্রজনন রক্ষার্থে সকল প্রকার ব্যবস্থা নিয়ে রেখেছি। আমাদের এ অভিযান কার্যক্রম সফল করতে সহযোগিতায় আছেন সাংবাদিক ভাই সকল সহ সকলের সহযোগিতা কামনা করছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved