1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

গাইবান্ধায় ৭১৪ গ্রাম পুলিশ পেল নতুন পোশাক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪১২ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ৯৭ জন গ্রাম পুলিশকে নতুন পোশাক দেওয়া হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় মোট ৭১৪ জন গ্রাম পুলিশকে নতুন পোশাক দেওয়া হল। প্রতিজনকে দুই সেট করে শার্ট প্যান্ট, জুতা, ব্যাগ, রেইনকোট, সোয়েটারসহ মোট ১৪ প্রকার সামগ্রী দেওয়া হয়।
নতুন পোশাক পেয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হবিবর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মানসম্মত এবং উন্নতমানের পোশাক পেলাম। ভালো লাগছে। জেলার সব গ্রাম পুলিশই খুশি। আগামী বছর যেন এই মানের পোশাক পাই।
গিদারি ইউনিয়নের নারী গ্রাম পুলিশ নাজমা বেগম, নারী গ্রাম পুলিশদের পোশাকও উন্নতমানের। আমরা খুশি হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved