1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১)

শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ইসরায়েলের অগ্রাসনে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৩৩ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের গনহত্যা ও হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রামদী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা। 

 সোমবার ১৬ই অক্টোবর কুলিয়ারচর উপজেলাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিয়ন ২নং রামদী ইউনিয়ন পরিষদের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনের নেতৃত্বে আছর নামাজ শেষে কুলিয়ারচর উপজেলাধীন আগরপুর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আগরপুর বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পূনরায় বাস স্ট্যান্ড চত্বরে এসে  সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়। সমাবেশে রামদী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,মুক্তিযুদ্ধা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অনান্য ধর্মালম্বাী মানুষসহ সর্বস্তরের জনগণ ব্যানারে করা এই বিক্ষোভ সমাবেশে  অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে জনগণকে  ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শ্রেষ্ঠ ইউনিয়ন ২নং রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন বক্তব্যে বলেন, ‘বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সকলকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে সরকারকে ফিলিস্তিনিদের কাছে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved