1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান !

ভারতের বেলুর মঠের আদলে সেজেছে কপিলমুনির পূর্বপাড়া হরিসভা পূজা মন্ডপটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩২৬ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

বর্ণাঢ্য সাজে সেজেছে কপিলমুনির পূর্বপাড়া হরিসভা মন্দির।বোধন হতে বিসর্জন পর্যন্ত নানা আয়োজনে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান মালা। ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজা’র মধ্যদিয়ে দূর্গতীনাশিনী দেবী দুর্গা পূজার সূচনা ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয় দশমীর মধ্য দিয়ে পূজার ইতি ঘটবে।এবার কপিলমুনি পূর্বপাড়া হরিসভা পূজা মন্ডপটি ভারতের অন্যতম ধর্মীয় স্থান বেলুর মঠের আদলে তৈরী করেছেন কর্তৃপক্ষ সাথে চোখ জুড়ানো লাইটিং।মন্দিরের প্যান্ডেল নজর কেড়েছে সকলের। অনেক দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা মন্ডপটি দেখতে আসছেন। জানাযায়, অক্লান্ত পরিশ্রম করে ইতোমধ্যে ভাস্কর চন্দন মন্ডল নিপুণ হাতের কারুকার্যে দূর্গা প্রতিমাকে পূর্ণ রুপ দিয়েছেন।
শুক্রবার মহাষষ্ঠীর দিন সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ। উপস্থিত থাকবেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা,সহ-সভাপতি চম্পক কুমার পাল,যুগ্ন-সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র,পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু।শনিবার মহাসপ্তমী পূজা,সন্ধ্যা আরতী,সাংস্কৃতিক সন্ধ্যা ও রামায়ণের কাহিনী অবলম্বনে সীতা হরণ নৃত্যনাট্য।রবিবার মহাঅষ্টমী পুজা অন্তে রাত্র ৯ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরুপ ও কালী রুপ দর্শন নৃত্যনাট্য।সোমবার মহানবমী পূজা ও রাত্র ৯ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও মহিষাসুর মর্দিনী।মঙ্গলবার শারদীয়া দুর্গা দেবীর বিজয় দশমী পূজা অনুষ্ঠিত হবে।এরপর দেবী দুর্গার বির্সজন পর্ব অন্তে পরিসমাপ্তি ঘটবে।
কপিলমুনি পূর্বপাড়া হরিসভা মন্দিরের সভাপতি জগদীশ দে বলেন,পূজায় বাড়তি মাত্রা যোগ করতে যা যা করার আমাদের পূজা কমিটির সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় সেটা করতে পেরেছি।এবার সকলের আশির্বাদ চাই।সাঃ সম্পাদক দেবাশীষ দে বলেন,এ বছর মন্ডপের প্যান্ডেলটি বাড়তি সৌন্দর্য্য এনে দিয়েছে।এছাড়া ও পূজার প্রতিটি দিনই নানান অনুষ্ঠানের আয়োজন রেখেছি।কোষাধ্যক্ষ হিমাদ্রী দে বলেন,দেবী দুর্গাকে বরণ করতে নানান কর্মসূচী রাখা হয়েছে। তবে এ বছর পূজার অনুষ্ঠানে একটু ভিন্নতা রাখা হয়েছে। চেষ্ট করেছি বর্ণিল আয়োজনে পূজা অনুষ্ঠানটি সাড়া জাগানোর।সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved