1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল!

সাংবাদিক ও নৌ পুলিশের অভিযানে মা ইলিশ সহ লঞ্চ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাটে সাংবাদিক ও নৌ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা ইলিশ সহ এম এল প্রিন্স অব কালাইয়া-১ নামক একটি লঞ্চ আটক করতে সক্ষম হয়েছে। এসময় লঞ্চে থাকা অন্যান্য স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হলেও লঞ্চের সুকানি পালিয়ে যাওয়ার সময় অভিযানে থাকা সাংবাদিক ও নৌ পুলিশের আটক হয়েছেন।

শুক্রবার (২০শে অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক শেখ এম জাফরান হারুন ও সাংবাদিক তৌহিদুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে ভোলার নাজিরপুর থেকে কালাইয়া লঞ্চঘাট ছেড়ে আসা এম এল প্রিন্স অব কালাইয়া-১ নামক লঞ্চ চন্দ্রদ্বীপের খানকা নামক স্থান থেকে প্লাস্টিকের দুইটা বস্তায় ৭০ কেজি মা ইলিশ মাছ ভর্তি করে ওই লঞ্চের সুকানির কক্ষে ভরে খুব সাবধানতা অবলম্বন করে নিয়ে আসছে এবং ওই মাছ গুলো সুমন নামের এক লোক লঞ্চে উঠিয়ে দিয়েছে। যাহা মাছ গুলো কালাইয়ার একজন মাছের আড়ৎদার কে দেওয়ার কথা রয়েছে।

এদিকে গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জেনে দ্রুত নৌ পুলিশের কালাইয়া ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান ও এসআই শহিদুল ইসলামকে খবর দিয়ে লঞ্চঘাটে গোপনে অবস্থান নেন তারা। কিছুক্ষন পরেই লঞ্চটি ঘাটে নোঙ্গর করার সাথে সাথে তল্লাশি চালিয়ে সুকানির কক্ষ থেকে ওই দুই বস্তা মা ইলিশ উদ্ধার করা হয়।

এবিষয়ে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লঞ্চটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং সুকানির বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। আর মা ইলিশ গুলো আপাতত বিতরণ না করে ফাঁড়ির ডিপ ফ্রিজে রাখা হয়েছে। আমরা কোর্টের নির্দেশমোতাবেক মা ইলিশ গুলো বিতরণ করব।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব আলম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved