1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা

রাজধানীতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার (২৮ অক্টোবর)ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র কাকরাইল,মতিঝিল,পল্টন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় এতে পুলিশের ৪১ সদস্য আহত ও নিহত-১। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান। রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কতগুলো অ্যাম্বুলেন্স পুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে।
শনিবার দুপুর একটার পর থেকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সংঘর্ষ শুরু হয়। সেটি পরে পুরো কাকরাইল এলাকায় ছড়িয়ে পড়ে।
কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর।
ওপরদিকে বিএনপির অনেক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে নাইটিঙ্গেল মোড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কারা হামলা করেছেন এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষ ও হাতাহাতের কারণে বিএনপির সমাবেশ বন্ধ করে আগামী রবিবার সারা দেশব্যাপী হরতাল ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved