1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসার দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪২০ Time View

স্টাফ রিপোর্টার-

সাবেক সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বাদ জোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে মরহুমাকে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়।

এরআগে টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজের পূর্বে মরহুম অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে মরহুমার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সমাজসেবা ও নারী জাগরণ এবং রাজনীতিবিদ হিসেবে অনেক অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার। মহান মুক্তিযুদ্ধে ছিল তাঁর গৌরবোজ্জ্বল অবদান। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

জানাযা নামাজে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার বেশ কয়েকদিন থেকে ঢাকা এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রোববার (২৯ অক্টোবর) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved