1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন

রূপগঞ্জে পিস্তল ককটেল পেট্রোল বোমা সহ চার ছাত্রদল নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৮৮ Time View

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

মহাসড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিস্তল, ককটেল, পেট্রোল বোমাসহ চার ছাত্রদল নেতাকে ৬ নভেম্বর সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বেলদী গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুলতান মাহমুদ(৩২), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ছোনাবো গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মাসুদুর রহমান(২৮), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও ভুলতার মঞ্জুরী খোদার ছেলে আরিফ বিল্লাহ আলিফ(২৫) ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ও চোপাইর গ্রামের রিপন শেখের ছেলে তাওহীদুল ইসলাম(১৯)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম বাদী হয়ে ৮ জণকে আসামী করে বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved