1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক

তৃতীয় দফায় অবরোধ পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৮২ Time View

এম আকন্দ (স্পেশাল রিপোর্টার)

আজ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩য় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন।২য় দফা অবরোধের শেষ দিনেই আবারও সারা দেশে দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি।সড়ক, রেল ও নৌপথ এই অবরোধের আওতায় থাকবে। আজ ৮ নভেম্বর বুধবার সকাল ছয়টা থেকে ও ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ পালিত হবে।
অবরোধের সমর্থনে গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ ইজাদুল হক মিলন সাহেবের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে পালিত হচ্ছে অবরোধ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বিভিন্ন স্লোগানে মুখরিত গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা। এই সময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করে।

গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার আতংকে বেশিরভাগ নেতাকর্মীই এখন বাড়ির বাহিরে অবস্থান করছেন।

গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ ইজাদুল হক মিলন বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের পুনরাবৃত্তি বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। এই ফ্যাসিস্ট সরকারকে হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved