1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন? মুন্সিগঞ্জে বিসিক এর চলমান ৩ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বরগুনায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র, নিরবে কাঁদছে আরও অনেক পরিবার নীলফামারীতে নীসক এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে; তবুও মোহনা টিভিতে নির্দেশনা! চেয়ারম্যানের চিঠি ঘিরে তীব্র বিতর্ক নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু! পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রয়, জনমনে স্বস্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪৭৬ Time View

সাকিবুল ইসলাম সুজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ১৪ নভেম্বর মিরপুরে এ বাজার উদ্বোধন করা হয়। উক্ত ন্যায্য মূল্যে বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শেখ ফজলে শামস্ পরশ,সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহুল হক সাচ্চু এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সহ-সভাপতি খাদিমুল বাসার জয় সহ ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক শামীম উপস্থিত ছিলেন। বাঙলা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে।
এ সময় বক্তারা বলেন বর্তমান সময়ে বাজারে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এগুলো করছে অসাধু ব্যবসায়ী এবং এক ভয়ানক সিন্ডিকেট।বাজারকে অস্থিতিশীল করে রাখার জন্য এ সকল অসাধু ব্যবসায়ী দায়ী। তাই জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে শাকসবজি ক্রয় করে জনগণকে ন্যায্য মূল্যে, স্বল্পমূল্যে আমরা তুলে দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি।
আশা করি জনগণের কষ্ট দূর করতে সক্ষম হব।আজ থেকে প্রতিটি ওয়ার্ড, মহল্লা থানা ও জেলা পর্যায়ে আমাদের এ কার্যক্রম পরিচালিত হবে।আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার। জনগণের দুঃখ কষ্ট দূর করতে এবং ভাগ্যের চাকা পরিবর্তন করতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাল্লাহ।
আমাদের এখানে বাজারের তুলনায় স্বল্প মূল্য নির্ধারণ করা হয়েছে – ফুল কপি-২৭,বাধা কপি-৩৫,বেগুন -৩০,মূলা- ২৬,পেঁপে -২০,মরিচ -৭৭,লাউ- ২৭,শিম-৩৪,শাক প্রতি আটি ৮ টাকা করে বিক্রি করা হবে। সরাসরি কৃষকের হাত থেকে টাটকা শাক সবজি সংগ্রহ করায় কৃষকরাও ন্যায্য মূল্য পাবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved