1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১)

তালতলীতে এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে ডাকাতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ Time View

হায়দার হাওলাদার
বরগুনা তালতলী প্রতিনিধি

বরগুনার তালতলীতে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র সাংবাদিকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের ১ জন পরিকল্পিতভাবে দিনের বেলায় ঘরে ঢুকে আত্মগোপন করে রাত ২ টার দিকে ঘরের দরজা খুলে অন্য ডাকাতদের ঘরের ভিতরে প্রবেশ করিয়ে সাংবাদিক জলিল আহমেদের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ তিনলক্ষ টাকা লুটে নেয়। এসময়ে সাংবাদিক জলিল আহমেদের মা বেবি বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং এলোপাতাড়িভাবে পিটিয়ে বাম পা ভেঙ্গে দেয় এবং তার বাবা শাহ্ জাহান হাওলাদারকে মারধর করে ডাকাতরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২৩) রাত আনুমানিক ২টার দিকে মালিপাড়া থানা এলাকায় এশিয়ান টিভি’র
উপজেলা প্রতিনিধি মো.জলিল আহমেদের বাসায়
এ ঘটনা ঘটে।

সাংবাদিকের পরিবার সূত্রে জানা গেছে,বুধবার দিবাগত রাতে মালিপাড়া থানা এলাকার বসত বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতদের টের পেয়ে শাজাহান হাওলাদার ডাক চিৎকার দিলে শাজাহান হাওলাদার ও তার স্ত্রী কে এলোপাতারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির আলামত ও তাদের বক্তব্য নেয়।

এশিয়ান টিভি’র প্রতিনিধি মো.জলিল আহমেদ বলেন,আমার বাবাকে আহত করে ও মাকে ডাকাতরা এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেছে। মা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল রাতেই পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved