1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত

কলাপাড়ায় নৌকা ও ঈগল কর্মীদের সংঘর্ষে আহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮১ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্ততঃ ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মধ্যে নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান ও মামুন ফরাজি কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। আহত জেলা ছাত্রলীগের সহ সভাপতি এমদাদ খান বাবু সহ ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নৌকার সমর্থকরা বঙ্গবন্ধুর ভাষণ সম্বলিত একটি প্রচার সাউন্ড বক্সে বাজিয়ে পার্শ্ববর্তী চাপলী বাজারে উঠান বৈঠকের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের পাশে ঈগল পাখির সমর্থকরা অপর একটি সাউন্ড বক্সে হিন্দি গান বাজায়। নৌকার প্রচারের মধ্যে হিন্দি গান বাজিয়ে ডিস্টার্ব করতে নিষেধ করেন সোয়েব খান। এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved