1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা!

কিশোরগঞ্জ -২ আসনে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৮৬ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের ৭ প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। বেসরকারী ফলাফলে এসব তথ্য জানা গেছে।
তারা হলেন, কিশোরগঞ্জ -২ আসনের বিতর্কিত, বিএনপি থেকে একাধিকবার বহিস্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। নির্বাচনে তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট। এ আসনের দুই উপজেলায় মোট ভোট ১ লাখ ৭৯ হাজার ৮২ জন ভোট দিয়েছেন। সে হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন তার জামানত হারিয়েছেন।
এছাড়াও নির্বাচনে আলেয়া বেগম ( এনপিপি)নির্বাচনে আম প্রতীকে ২৬৫ ভোট, গণফ্রন্টের মীর আবু তৈয়ব রেজাউল করিম মাছ প্রতীকে ১২৮ ভোট, গণতন্ত্রী পার্টির আশরাফ আলী ৫৮৯ ভোট ও বিএনএম পার্টির বিল্লাল হোসেন ১১৫২ ভোট পেয়ে তাদের জামানত হারিয়েছেন। ।
পাকুন্দিয়া উপজেলায় মোট বৈধ ভোট সংখ্যা ৮০৯৯৮টি। বাতিল ভোট ৯২২টি। সর্বমোট ভোটের সংখ্যা ৮১৯২০ ভোট। কটিয়াদী উপজেলায় বৈধ মোট ভোট ৯৫৭৫২টি। বাতিল ভোট ১৪১০টি। সর্বমোট ভোটের সংখ্যা ৯৭১৬২ জন।কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট মো: সোহরাব উদ্দিন (ঈগল)। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved