1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর হাজী বাড়ি এলাকার রফিক মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে রূপগঞ্জ থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ উপজেলার ভূলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকার মোঃ মজিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ইলিয়াছকে আটক করেছে পুলিশ। ইলিয়াছ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁও এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে। নিহত সুমা আক্তারের বাবা মজিবুর রহমান বলেন, সুমা ও তার স্বামী ইলিয়াস গতকাল আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাত ৮টায় তাদের বাড়িতে চলে যায়। সকাল ১১ টার দিকে শুনতে পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। তার স্বামী তাকে মেরে ফেলছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved