1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

পাইকগাছায় শিবসা ও হাড়িয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৮৪ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

টিআরএম পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে পাইকগাছার ঐতিহ্যবাহী শিবসা ও হাড়িয়া নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নয়ন সংস্থা উত্তরণের সার্বিক সহযোগিতায় পৌর বাজার সংলগ্ন শিবসা নদীর বুকে ব্যতিক্রমী এ আলোচনার আয়োজন করে উপজেলা পানি কমিটি। সভায় বক্তারা বলেন,শিববাটী ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ প্রান্ত থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী পলি জমে ভরাট হয়ে মরাখালে পরিণত হয়েছে। যার ফলে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর বুকে জেগে ওঠা চর দখল করে নিচ্ছে কতিপয় মহল ও ব্যক্তিরা। ঐতিহ্যবাহী এ দুটি নদী দখল মুক্ত করে টিআরএম বাস্তবায়নের মাধ্যমে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান পানি কমিটির নেতৃবৃন্দ। উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে উত্তরণ কর্মকর্তা দীলিপ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার,তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান,শেখ সাদেকুজ্জামান,রেজাউল করিম, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোমিন উদ্দীন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ,স্নেহেন্দু বিকাশ,এসএম বাবুল আক্তার,পূর্ণ চন্দ্র মন্ডল,ইমদাদুল হক,নাজমা কামাল, ঝর্ণা রানী সরকার,মাহবুব জোয়াদ্দার, নাজমুল শেখ,আনারুল ইসলাম ও দীপক কুমার মন্ডল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved