1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

মির্জাপুর পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদকের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৮ Time View

তানভীর খান, মির্জাপুর (টাঙ্গাইল)

ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। ঘটনার পর পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই ছাত্রলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

শুক্রবার (৮ই ফেব্রুয়ারী) রাত সোয়া আটটার দিকে নামাজ পরে বাড়ি যাওয়ার পথে বাইমহাটী পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ছাত্রলীগ নেতার বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে শহিদুল ইসলাম এর ছেলে মো. নাহিদ (২৫), নিলজা গ্রামের সিফাত মিয়ার ছেলে সিয়াম (২৩), সিদ্দিক মিয়ার ছেলে শুভ মিয়া (২৪), কিতাব আলীর ছেলে সুজন (২৬), হানিফ মিয়ার ছেলে রাফি (২২), মৃত হালিম মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫) ও শাওন সহ ছয় জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।

মোবারক হোসেন জানান, প্রতিদিনের মতো নামাজ পড়ে বাড়ি ফিরছিলো আমার ছোট ভাই। পথিমধ্যে বাইমহাটী পালপাড়া রাস্তায় অতর্কিতভাবে হামলার শিকার হয়। হামলার ঘটনাটি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাইকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আমি এই নৃশংস সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এবিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মামলা হয়েছে, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved