1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে ওয়াজ মাহফিল করতে দিলোনা মাগুরার পুলিশ প্রশাসন- ধর্মপ্রাণ মুসল্লিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৬ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী মাগুরার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামে ওয়াজ মাহফিল করতে আসছেন এ খবর ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লী দিনের শুরুতেই ভীড় করতে থাকেন মাহফিল স্থলে। কিন্তু মাগুরার পুলিশ প্রশাসন এ খবর জানতে পেরে আয়োজক কমিটির সাথে আলোচনা করে রফিকুল ইসলাম মাদানীকে মঞ্চে উঠতে নিষেধাজ্ঞা আরোপ করেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী মাগুরায় এলেও আয়োজক কমিটির সাথে আলাপ আলোচনা করে ঝামেলা এড়াতে আর বক্তৃতা দেননি।
মাওলানা রফিকুল হক মাদানীকে মঞ্চে উঠতে না দেওয়ায় মাহফিলের অন‍্যান‍্য বক্তারা তাদের ওয়াজে ক্ষোভ প্রকাশ করেন। রফিকুল ইসলাম মাদানী শিশুবক্তা হিসেবেই সারা দেশে পরিচিত।
গেল কয়েকবছর আগে তাকে গ্রেফতার করে কারাবন্দী করা হয়।
এরপর জামিনে বের হয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বক্তৃতা করছেন।
মাগুরাতে তার আসার খবর শুনে দুর দুরান্ত থেকে মুসল্লীরা এলেও অনেকেই তার বক্তৃতা না শুনতে পেরে ক্ষোভ প্রকাশ করেন।

পুলিশর পক্ষ থেকে জানানো হয় যে, মাওলানা রফিকুল হক মাদানীর বিরুদ্ধে উসকানিমুলক বক্তৃতার অভিযোগে তাকে কয়েক বছর আগে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ কারাবাস শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সরকারী নিষেধাজ্ঞা জারী আছে।
তাকে বাদ দিয়েই ওয়াজ মাহফিলের কার্যক্রম করতে বলা হলে আয়োজক কমিটি ঝামেলা এড়াতে অন‍্যান‍্য বক্তা দিয়ে ওয়াজ মাহফিল সমাপ্ত করেন।
ওয়াজ মাহফিল শেষে আয়োজক কমিটি থেকে বলা হয়, মুলত শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই রফিকুল হক মাদানীকে তারা প্রধান বক্তা হিসেবে ডাকার পরও শেষপর্যায়ে তারা রফিকুল হক মাদানীকে মঞ্চে উঠার সুযোগ করে দিতে পারেননি।
এ ঘটনায় মাগুরার পুলিশ প্রশাসনের ওপর জেলাবাসী নাখোশ হয়েছেন। তারা এই পুলিশ প্রশাসনকে নমরূদ বা কাফিরের বংশধর বলে গালিও দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved