1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক

পেশা হিসেবে বেচে নিয়ে করতেন পতিতাবৃত্তি, অবশেষে সেই বিউটিসহ ৪ জন পুলিশের জালে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪০ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পেশা হিসেবে বেচে নিয়ে করতেন পতিতাবৃত্তি। কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় লালিত হতো সে। সেই অবশেষে পটুয়াখালীর বাউফলের নামকরা পতিতা মোসাঃ বিউটি বেগম সহ আরও ২ জন পতিতা নারী এবং একজন খন্দের সহ মোট ৪ জন থানা পুলিশের হাতে আটক হয়েছে।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল সরকারি কলেজ এলাকার রমিজ উদ্দিন সড়কের সিদ্দিকুর রহমানের বাসা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটককৃত নামকরা পতিতা মোসাঃ বিউটি বেগম (৩৮), বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মৃত মোঃ রত্তন সরদারের মেয়ে। আর অন্যান্য আটককৃতরা হলো মোসাঃ মারিয়া (২৫), গোলাপী (২০) ও জুয়েল ঢালী (২৫)।

পতিতা নারী মোসাঃ মারিয়া ও গোলাপী পটুয়াখালীর সদর উপজেলার আদালতপাড়া এলাকার বেল্লাল মৃধার মেয়ে এবং জুয়েল ঢালী মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার ইউনুচ ঢালীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় দীর্ঘদিন থেকে সিদ্দিকুর রহমানের বাসা ভাড়া নিয়ে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে তরুনীদের এনে পতিতাবৃত্তি করে আসছেন বিউটি বেগম। যাহা ছড়িয়ে পড়ে নামকরা বনে বিউটি বেগম। তবে এর সাথে জরিত কয়েকজন প্রভাবশালী লোক পতিতা নারী বিউটি বেগম কে দিয়ে ফায়দা লুটতেন। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে বিউটি বেগম সহ ৪ জনকে আটক করে।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে শুক্রবার ওই বাসায় অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় বাসার ভেতর থেকে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা অসামাজিক কাজে লিপ্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আজ শনিবার আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved