1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Title :
১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক

রোজার আগে সরকারিভাবেই চিনির দাম বাড়ল কেজিতে ২০ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৯ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)

রোজার আগে সরকারিভাবেই চিনির দাম বাড়ল কেজিতে ২০ টাকা।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভোক্তাদের বিড়ম্বনার মধ্যেই রোজার আগে চিনির দাম বাড়ল। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ফের বাড়ল চিনির দাম। চিনির দাম প্রতি কেজি ২০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। নতুন দামে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে চিনির দামে এটি রেকর্ড।

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) চিনির নতুন মূল্য ঘোষণা করে। এতে কেজি প্রতি চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় ১৬০ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফআইসি জানায়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া করপোরেশনের ১ কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved