1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক

পূর্বশত্রুতার জেরে স্ব-মিলে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৫৬ Time View

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা আমতলীতে স্ব-মিলে দুর্র্বৃত্তদের লাগানো আগুনে জরুরি কাগজ পত্র পুড়ে গেছে। এতে ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী স্ব-মিল মালিক হাবিবুর রহমান ফকিরের। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।
গত কাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তুলার মিল নামক স্থানে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ব-মিল থেকে ধোঁয়া ছাড়তে দেখেন স্থানীয়রা। পরে ভিতরে খাটের ওপরে থাকা তোশকে আগুন জ্বলতে দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্ব-মিল মালিক হাবিবুর রহমান ফকির অভিযোগ করে বলেন, গত ৯ মার্চ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করেন। তার ক্ষতি করার জন্য পরিকল্পিতভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তার স্ব-মিলে আগুন ধরিয়ে দিয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উদ্দেশ্যপ্রণীত হয়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved