1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা

কটিয়াদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৯৭ Time View

নাঈম ইসলাম(কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

২৬ মার্চের সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান , উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোস্তাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান , কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা শাখা, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ, কটিয়াদী সরকারী কলেজ,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মী, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কটিয়াদী সরকারি স্কুল মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার—ভিডিপি ও গ্রাম পুলিশে অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মুস্তাকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved