1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Title :
আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ Time View

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

‘প্লানেট বনাম প্লাস্টিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শহরের মাছ বাজারে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, তালতলী বাজারের সকল পলিথিন ও প্লাস্টিক আবর্জনা নিকটস্থ খাল ও নদীতে ফেলা হয়। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। এছাড়াও তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন শত শত মণ পলিথিন পায়রা নদীতে ফেলা হচ্ছে। যার ফলে ভবিষ্যতে মৎস্য সম্পদের চরম সংকট দেখা দেবা।
এসময় বক্তারা, তাপবিদ্যুৎ কেন্দ্রর সকল ধরনের বর্জ্য নদীতে ফেলা থেকে বিরত থাকতে ও প্লাস্টিক দূষণ বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, তালতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved