1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি! বরগুনায় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কু*পি*য়ে জ*খ*ম করায় গণধোলাইয় নি*হত সন্ত্রাসী কালু! শ্রীপুরে সাবেক পিয়নের বিরুদ্ধে নামজারি ফি আত্মসাতের অভিযোগ ০ রানে ৩ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ার! পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের “সভাপতি” নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম মনি বরগুনার গৌরীচন্না ইউনিয়নে এক রাতে ১০ গরু চুরি! বিশ্বকাপ খেলা শুরু – ২০২৬ গাইবান্ধায় জমি-জমা সংক্রান্ত জেরে থানায় অভিযোগ দায়ের বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা! আটক ধর্ষক রাব্বি

বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির তিমি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৩০ Time View

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় ভেসে এসেছে ৩৫ ফুট লম্বা বিশাল আকৃতির তিমি। বরগুনা সদরের ছোনবুনিয়া বনে গলিতপ্রায় এ তিমির মরদেহ খুঁজে পায় স্থানীয়রা। এরই মাঝে বরগুনার ৯নং বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া বনে দেখা মিললো সামুদ্রিক স্তন্যপায়ী তিমির মরদেহের।

মাথা ব্যতীত ৩২ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এ মরদেহ দেখে অবাক স্থানীয়রা। স্থানীয়রা জানান, তিমিটি দেখতে দিনভর এই এলাকায় মানুষের ব্যাপক ভিড় ছিল। ছেলে-বুড়ো সবাই ছুটে আসেন এতো বড় প্রাণীটি একনজর দেখার জন্য।
ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক দ্রব্য খাওয়ায় মারা পড়েছে তিমিটি। তিমিটি অপসারণ ও এর মৃত্যুর কারণ অনুসন্ধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান বনবিভাগ।

বরগুনার জেলা বনরক্ষা কর্মকর্তা বায়েজিদ হোসেন বলেন, ‘যেহেতু এ ধরনের তিমি ভেসে আসা স্বাভাবিক ঘটনা নয়। সেজন্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে তিমিটি মারা যেতে পারে সে বিষয়ে আমরা যথাযথ অনুসন্ধান করব। এছাড়া সুষ্ঠুভাবে তিমিটি অপসারণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’
জানা গেছে, গত কয়েক বছরে উপকূলে ভেসে এসেছে ১৫-১৬টি তিমির মরদেহ। দ্রুতই পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে জীববৈচিত্র্য।
পরিবেশ কর্মীরা জানান , গলিত তিমিটি সুনির্দিষ্ট জায়গায় মাটিচাপা না দিলে পরিবেশের উপরে হুমকি দেখা দিবে। এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, পানিতে ভেসে যাচ্ছে গলিত অংশ। বন থেকে তীরে নিয়ে মাটিচাপা দিলে ভালো হবে।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘ তিমিটির ভেসে আসার ঘটনার বিষয়টি এরই মধ্যে আমরা ঊর্ধ্বতন বিভাগকে জানিয়েছি। তদন্তের মাধ্যমেই জানা যাবে মৃত্যুর কারণ। জীববৈচিত্র্যে এর কী ধরনের প্রভাব পড়তে পারে তাও তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved