1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বাউফলে নারী শিক্ষকের বাসায় ভাংচুর লুটপাট, পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৮৭ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের পশ্চিম ছিটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক নারী শিক্ষক ৭দিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আওয়ামী লীগ সরকার পতনের পরপরই গত ৫ই আগস্ট বিকালে স্থানীয় ১৫-২০ জনের সন্ত্রাসীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকে ওই শিক্ষক তার স্বামী ও তিন সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

শিক্ষক তসলিমা আক্তার বলেন, আওয়ামী লীগ সরকার পতনের দিন থেকে স্থানীয় আব্দুর রবের ছেলে আব্দুল অহেদ সাকুরের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসীরা তার বাসার কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ডুকে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, একটি সালিস বৈঠকে তার স্বামী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তির পক্ষে কথা বলেন। একারণে সাকুর তার উপর ক্ষুব্দ হন। ওই সালিস বৈঠকে সাকুর প্রতিপক্ষের পক্ষ নিয়েছিল। এজন্য আমার স্বামীকে ব্যাপক মারধর সহ নির্যাতন চালানো হয়। এব্যাপারে বাউফল থানায় উপস্থিত কর্মরত সেনা অফিসার ও নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী বলেন, থানা পুলিশের কার্যক্রম না থাকায় আমি ওই শিক্ষককে শান্তনা ছাড়া কোন উপকার করতে পারিনি। প্রশাসনে অস্থিরতা কেটে গেলে আমি কঠোর ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved