1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
Title :
বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান বরগুনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার কুদরত-ই-খুদা মতবিনিময় সভা অনুষ্ঠিত সুখবর দিলো ইতালির দূতাবাস মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত বরিশালে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের হস্তক্ষেপ বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত “বিদায় সংবধনা” সাদেকপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিল আগামী নির্বাচনে পুলিশ অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ- প্রধান উপদেষ্টা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলনের লাশ দাফনের ৫১ দিন পর উত্তোলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত মিলন হাওলাদারের লাশ দাফনের ৫১ দিন পরে উত্তোলন করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের পারিবারিক কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। 

জানা যায়, গত ২১ জুলাই বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের  সংঘর্ষে গুলিবিদ্ধ হন মিলন হাওলাদার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। ওইদিন রাত ১০ টার দিকে মরদেহ নারায়ণগঞ্জ থেকে দুমকী গ্রামের বাড়িতে আনা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

নিহত মিলন উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের বাসিন্দা হোসেন হাওলাদারের ছেলে। মিলন পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

এবিষয়ে নিহত মিলনের স্ত্রী মোসা. শাহানাজ বেগম ১৮ আগস্ট নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়নগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে একটি  হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ন্যায় বিচারের স্বার্থে পটুয়াখালী জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলন করে ময়না তদন্তের আদেশ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদ লাশ উত্তোলন করে পটুয়াখালী মর্গে পাঠান।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি এম এনামুল হক, আঙ্গারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাব, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমেনা বেগম প্রমুখ। 

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ এব্যাপারে জানান, নিহত মিলনের স্ত্রী শাহানাজ বেগম  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে আদালত লাশ ময়না তদন্তের আদেশ দিলে ন্যায় বিচারের স্বার্থে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved