নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক নির্যাতনের অভিযোগে সাবেক স্বামীকে তালাক দেওয়ার পর হত্যা মামলা ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন একটি স্বনামধন্য পরিবারের মেয়ে রিমু আক্তার। তাঁর অভিযোগ, সাবেক স্বামী মামুন ব্যক্তিগত বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ জুলাই তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ওই মামলায় ১৫/৯/২০২৪ ইং তারিখে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
রিমু আক্তারের দাবি, দাম্পত্য জীবনে সাবেক স্বামী মামুনের অত্যাচার ও নির্যাতনের শিকার হওয়ার কারণে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কিন্তু তালাকের পরও বিরোধের অবসান না হয়ে বরং তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি শুরু হয়। তাঁর অভিযোগ, তাঁকে আইনি জটিলতায় ফেলার উদ্দেশ্যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। তবে মামলাটির প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ ছাড়া রিমু আক্তার অভিযোগ করেন, মামুন বিভিন্ন সময়ে তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এমনকি রিমু আক্তার কোন স্থানে পাইলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ কারণে নিজের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।
রিমু আক্তারের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্বামীর বিরোধপূর্ণ আচরণ, হত্যা মামলার জটিলতা এবং কথিত প্রাণনাশের হুমকির কারণে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এ পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রত্যাশা করছেন।
উক্ত এলাকার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে জানা যায় যে রিমু আক্তার খুবই ভালো একজন মেয়ে কার স্বামী উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি বর্তমানে খুবই শঙ্কার মধ্যে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত