1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র “বৈরাগীগন্জ কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর লিমিটেড এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী
বৃহষ্পতিবার ১৪ নভেম্বর দুপুরে রংপুর ডিসি অফিসের সামনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ ঘটিকার সময় পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগন্জ সংলগ্ন মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শব্দ দূষণ, বায়ুদূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন বিনষ্ট হওয়া থেকে প্রতিকার গ্রহণ করতে হবে।  বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড এর কারণে যে সকল আবাদি জমির ক্ষতিসাধন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। উক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র HFO এর অবশিষ্টাংশ বা স্লাজ বিক্রয়ে প্রকৃত স্থানীয়ের অগ্রাধিকার দিতে হবে। এলাকাবাসী আরো বলেন,আমরা ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি ৫০% মেসার্স মা এন্টাপ্রাইজ এর অনুকুলে HFO স্লাজ বিক্রয়ের সুযোগ দিতে হবে। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
এদিকে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো কথা বলতে রাজি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved