1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Title :
৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান!

ফুলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২৯ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মসজিদ কমিটির আয়োজনে, ১৯ নভেম্বর, মঙ্গলবার, যহর নামাজ শেষে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ মাহমুদুন্নবী টুটুল।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত এবং সংস্কারে দান করা মুসলিমদের জন্য অত্যন্ত আবেগ এবং গৌরবের বিষয়। পৃথিবীজুড়ে লাখো দৃষ্টিনন্দন মসজিদ মুসলিমদের স্বতস্ফূর্ত দানে তৈরি হয়েছে। আল্লাহ তায়ালা এই মহৎ কাজের জন্য পুরস্কার ঘোষণা করেছেন।” তিনি আরও বলেন, “মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় ঈদগা মাঠের সভাপতি বাচ্চা আলী সরকার, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সেলিম প্রধান, আব্দুস সাত্তার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved