1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

গাইবান্ধায় পিস্তল-গুলি ও ম্যাগাজিন সহ এক যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

আলমগীর কবির :জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চাইনিজ কুড়াল, পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দসহ জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৪ নভেম্বর) ভোরবেলার উপজেলার উদয়সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র-উপকরণ জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানার মাছুয়া পাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ওসি আরও বলেন, অপরাধী কাজের ওই সব উপকরণসহ জুয়েল রানাকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved