1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Title :
বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা

ছওয়াব আন্তর্জাতিক এনজিও মেলায় মানবিক সাফল্য প্রদর্শন করেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এনজিও ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ২১ থেকে ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক এয়ারপোর্টে অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক এনজিও মেলায় অংশগ্রহণ করেছে। ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়ন (ইউএনআইডব্লিউ) এবং তুরস্কের ভলান্টারি অর্গানাইজেশনস ফাউন্ডেশন (টিজিটিভি) এর আয়োজনে এই মেলায় ৬০টি দেশের ২০০টিরও বেশি এনজিও অংগ্রহণ করেছে। মেলাটি বৈশ্বিক সহযোগিতা বাড়নো এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
ছওয়াব -এর স্টল (এ২-৬১) আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছ থেকে উল্লেখযোগ্য মনোযোগ পেয়েছে। বিশেষত, ইসলামিক ওয়ার্ল্ডের এনজিও ইউনিয়নের (ইউএনআইডব্লিউ) সদস্যরা, যার মধ্যে ছিলেন এর মহাসচিব এবং কাউন্সিল সদস্যগণ, ছওয়াব -এর বাংলাদেশে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করেছেন।
ড. শরিফুল ইসলাম লাবলু, নাহার-ইউএসএ (নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ) এর নির্বাহী পরিচালক, ছওয়াবের স্টলে উপস্থিত হয়েছিলেন এবং এর মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে সহযোগিতার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মেলার উদ্বোধনী ভাষণে ইস্তাম্বুলের গভর্নর দাউত গুল সংকট মোকাবিলা, শরণার্থী সহায়তা এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনজিওগুলোর ভূমিকা তুলে ধরেন। তিনি যুবসমাজের ক্ষমতায়ন ও পরিবারকে শক্তিশালী করার মাধ্যমে শক্তিশালী জাতি গঠনে সিভিল সোসাইটির গুরুত্ব উল্লেখ করেন।
মেলাটি গাজায় মানবাধিকার লঙ্ঘনসহ বৈশ্বিক সংকটগুলোকে কেন্দ্র করে আলোচিত হয়। ২৩ নভেম্বর মেলার সমাপ্তি অনুষ্ঠানে গাজা- ইস্তাম্বুল ডিক্লারেশন স্বাক্ষরিত হবে, যা চলমান গণহত্যার অবসান এবং ইসলামী বিশ্বে সংহতি জোরদার করার আহ্বান জানাবে।
ছওয়াবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চেয়ারম্যান এস. এম. রাশেদুজ্জামান, যাঁর সঙ্গে ছিলেন ট্রাস্টি সদস্য ড. কামরুল হাসান, তুরস্ক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং স্বেচ্ছাসেবক ওয়ালিল্লাহ ও মিনহাজুল আবেদীন।
“এই মেলাটি আমাদের মানবসেবার লক্ষ্য শক্তিশালী করতে এবং বৈশ্বিক অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি অমূল্য প্লাটফর্ম প্রদান করেছে,” বলেন এস. এম. রাশেদুজ্জামান।
ছওয়াবের এই অংশগ্রহণ মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী কার্যক্রম, অ্যাডভোকেসি এবং কার্যকর অংশীদারিত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved