1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন? মুন্সিগঞ্জে বিসিক এর চলমান ৩ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বরগুনায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র, নিরবে কাঁদছে আরও অনেক পরিবার নীলফামারীতে নীসক এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে; তবুও মোহনা টিভিতে নির্দেশনা! চেয়ারম্যানের চিঠি ঘিরে তীব্র বিতর্ক নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু! পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি

জন ভোগান্তির শীর্ষে ঝিকরগাছা পৌরসভা প্রশাসক দায়িত্বে থাকলেও সর্বদা চেয়ার শূন্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

জন ভোগান্তির শীর্ষে যশোরের ঝিকরগাছা পৌরসভা কার্যালয়। গত ৫ আগস্ট এরপর পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের বিপরীতে প্রথমে সাবেক সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, দ্বিতীয় উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও বর্তমানে তৃতীয় বারের মতো সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার প্রশাসক দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিনিয়ত সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করলেও সপ্তাহে মাত্র দু-একদিন পৌরসভা কার্যালয়ে ঘন্টা খানিকের জন্য হাজির হন। তাবে তার স্থানে পৌর নির্বাহী কর্মকতার দায়িত্ব পালন করছেন সচিব সন্তোষ কুমার হাজরা। তিনি তার ব্যক্তিগত কাজ ও দপ্তরের মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ জন ভোগান্তির স্বিকার হচ্ছে আর পৌরসভা কার্যালয়ে প্রশাসকের চেয়ার থাকলেও সর্বদা চেয়ার শূন্য থাকতে দেখা যায়। সাধারণ মানুষ জনের এই ভোগান্তির শেষ কোথায়!
বুধবার দুপুর ১২টার সময় পৌর কার্যালয়ে নাগরিক সেবা নিতে আসা পৌরসদরের ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিন মোড়ল ও শাকিল হোসেন বলেন, আমাদের নাগরিক সনদপত্রে স্বাক্ষরের জন্য প্রায় ২ঘন্টা যাবৎ দাড়িয়ে আছি। পৌর নির্বাহী কর্মকতা নাকি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে মিটিংয়ে আছে। পৌর নির্বাহী কর্মকতাকে কোথায় পাওয়া যাবে এটা যানতে চাওয়া হলে অফিসের লোকজন একবার বলেন ইউএনও অফিসে আছে। ইউএনও অফিসে খোজ নিয়ে দেখা যায় তিনি সেখানে নেই। পরবর্তীতে আবারও পৌরসভায় খোজ নিলে বলে মিটিংয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে রয়েছেন। সহকারী কমিশনারের কার্যালয়ে স্বাক্ষরের জন্য গেলে সহকারী কমিশনার (ভূমি) তার অফিসের সামনে একাধিক ব্যক্তি লাইনে থাকলেও তারা আলাপ-আলাচনায় মহাব্যস্ত সময় পার করেন। সহকারী কমিশনার (ভূমি) এর অফিস রুমে প্রবেশ করতে গেলে অফিস সহকারীরা আমাদেরকে সেবা নেওয়া থেকে বঞ্চিত করেছে।
পৌর নির্বাহী কর্মকতার দায়িত্ব পালন করছেন সচিব সন্তোষ কুমার হাজরা বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক স্যারের অফিসে মিটিংয়ে ছিলাম। প্রশাসক স্যারের অফিসে আশার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩দিন আগে একঘন্টার জন্য এসেছিল।
সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সরওয়ার এর অফিসিয়াল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved