1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে জুট গুদামে ভয়াবহ আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর),

গাজীপুরের শ্রীপুরে একটি লেপ-তোশকের কারখানা ও জুট গুদামে আগুন লেগেছে। ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারের আক্তারুজ্জামান দুলু খানের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে কারখানা ও গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

ভুক্তভোগী লেপ-তোশক কারখানার মালিক সোহরাব হোসেন বলেন, আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

জুট গুদামের মালিক জাকির হোসেন বলেন, আমার গুদামে প্রচুর পরিমাণ মালামাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় থেকে কীভাবে আগুন লাগল বলতে পারব না।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে ৬টার কিছু সময় পরপরই লেপ-তোশকের কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের জুটের গুদামে ছড়িয়ে আগুনে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আশপাশের শতশত লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা রওনা হলেও রাস্তায় তীব্র যানজটের কারণে একটু সময় লাগছে ঘটনাস্থলে পৌঁছাতে। এখানে ফায়ার সার্ভিসের গাফিলতি নেই, এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved