1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি! বরগুনায় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কু*পি*য়ে জ*খ*ম করায় গণধোলাইয় নি*হত সন্ত্রাসী কালু! শ্রীপুরে সাবেক পিয়নের বিরুদ্ধে নামজারি ফি আত্মসাতের অভিযোগ ০ রানে ৩ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ার! পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের “সভাপতি” নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম মনি বরগুনার গৌরীচন্না ইউনিয়নে এক রাতে ১০ গরু চুরি!

নীলফামারীর পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে পৃথক চারটি স্হানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন।
সোমবার সকালে ও দুপুরে নীলফামারীর পৃথক দুটি স্থানে এবং নীলফামারীর ডোমারে গতকাল দুপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং জেলার ডিমলা উপজেলায় গতকাল রাতে ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় একজন।

আজ সোমবার সকালে নীলফামারীর সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলমগীর হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও সদর উপজেলার গাছবাড়ি রেললাইনে অজ্ঞাত এক বৃদ্ধা রেলে কাটা পড়ে নিহত হয়। এছাড়াও গতকাল রাতে ডিমলার ডিমলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । এবং গতকাল দুপুরে জেলার ডোমার উপজেলার পঙ্গা মটুক পুর থেকে গোমনাতি সড়কে ৩টি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আহত ৭ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুলবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়।

বিষয় টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন গতকাল ৩টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । এবং এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম আর সাইদ বলেন সকালে সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক যুবক । তবে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved